শিরোনাম
◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সে খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুমের নিলাম গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
[৩] এবারের নিলামে আটজন নতুন ক্রিকেটারকে দলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামের টেবিলে কেকেআরের পক্ষে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী। নিজের টুইটারে সে ছবি শেয়ার করেছেন জুহি চাওলা নিজেই।

[৪] নিলামে যাদের দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স-
সাকিব আল হাসান: ৩ কোটি ২০ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কেকেআর। এর আগেও সাকিব দুই মৌসুম এ দলে খেলেছেন।

হারভাজন সিং: ২ কোটি ভারতীয় রুপিতে হারভাজন সিংকে দলে নিয়েছে কেকেআর। প্রথম দফায় অবিক্রিত ছিলেন হারভাজন। পরে তাকে টেনেছে কেকেআর।
বেন কাটিং : ৭৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
করুণ নায়ার ও পবন নেগি: ভারতীয় এ দুই ক্রিকেটারকে দলে পেতে কলকাতা নাইট রাইডার্সকে গুনতে হয়েছে আলাদা করে ৫০ লাখ রুপি।

শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা: প্রত্যেককে আলাদা ভাবে ২০ লাখ রুপি দরে এই তিন খেলোয়াড়কে দলে পেয়েছে শাহরুখ খানের দল। তিনজনের জন্য মোট ব্যায় হবে ৬০ লাখ রুপি।
এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর। জানা গেছে, এবার আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ভিভো। -জি নিউজ/ সময়টিভি

  • সর্বশেষ