শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় শিল্প মেলা উদ্বোধন

বগুড়া প্রতিনিধি: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলতাফুন নেছা খেলার মাঠে স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী ‘বিসিক শিল্প পণ্য মেলা বগুড়া ২০২১ উদ্বোধন করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকাল ১১টায় বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বগুড়া জেলা কার্যালয়।

[৪] এসময় বিসিক চেয়ারম্যান বলেন, স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। করোনাভাইরাস প্রাদুর্ভাব-জনিত পরিস্থিতিতেও বিসিকের ৭৬টি শিল্প নগরীতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদন অব্যাহত ছিল বলে দেশে খাদ্যদ্রব্যের কোনো সংকট দেখা দেয়নি। ক্রেতা সাধারণকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার আহ্বান জানান তিনি।

[৫] মেলায় মোট ৮০টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি-পিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, প্রক্রিয়াজাত করা খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। তাছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে। উল্লেখ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

  • সর্বশেষ