শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের হান্ড্রেড বল ক্রিকেটের নিলামে সাকিব ও তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট এক বছরের জন্য স্থগিত হয়ে আছে করোনা মহামারির জন্য। গত আসর না হলেও এবার নতুন করে খেলোয়াড় নিলাম হতে যাচ্ছে। এই নিলামে রয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

[৩] ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে একশ বলের ক্রিকেটের ড্রাফটে গতবারও ছিলেন তামিম, সাকিব। গতবারও ১ লাখ পাউন্ড ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে ছিলেন এই দুইজন। একই ভিত্তি মূল্যের তালিকায় আছেন বাবর আজম, কুইন্টন ডি কক, লকি ফার্গুসন, জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা ও ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররা।

[৪] এবার বিদেশি কোটার জন্য নাম দিয়েছেন ২৫২ জন ক্রিকেটার। নিলাম থেকে মোট ৩৫ জন খেলোয়াড়ের দল নিশ্চিত হবে। এর মধ্যে স্থানীয় ক্রিকেটার ২৮ জন এবং বিদেশি খেলোয়াড় ৭ জন। আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার অন-লাইনে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।

[৫] ২০১৯ সালের অক্টোবরে ড্রাফট হলে করোনা মহামারির কারনে এক বছরের বেশি সময় স্থগিত হয়ে থাকলেও বহুল আলোচিত এই ফরম্যাটের আসর শুরু হতে যাচ্ছে চলতি বছরের জুলাইয়ে। - ক্রিকইনফো / আরটিভি

  • সর্বশেষ