শিরোনাম
◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত ◈ ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের কার শিক্ষা কতটুকু, সম্পদের পরিমাণ কত? যা জানোগেল

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪১ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরিফুল হাসান: বাংলাদেশের প্রতিটা সেবার মান ও ব্যবস্থাপনা কোভিডের টিকার মতো হবে কোনোদিন-এমন আশা করতে দোষ কী!

শরিফুল হাসান: বাংলাদেশে সরকারি কোনো সেবা পাওয়ার ক্ষেত্রে এতো সুন্দর ব্যবস্থাপনা, এমন পরিবেশ কবে কে কোথায় দেখেছে? বলছি-কোভিডের টিকার কথা।শুধু নিজের অভিজ্ঞতা নয়, আশপাশের প্রত্যেকের কথায় কোভিডের টিকা দেওয়ার ক্ষেত্রে সেবার মান আর অসাধারণ পরিবেশের কথা উঠে এসেছে। প্রায় ১৪ লাখ মানুষ ইতিমধ্যে এই সেবা  পেয়েছেন। বাংলাদেশে আমি গত তিন দশকে এমন সেবা আর দেখিনি। নার্স স্বেচ্ছাসেবক সহ এই কাজের সাথে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ।

কেউ যদি আমাকে কোভিডের টিকার পরে এই দেশের দ্বিতীয় সেরা সেবার কথা জানতে চান আমি বলবো এক যুগ আগের ছবিসহ আমাদের জাতীয় পরিচয়পত্রের কথা। আপনারা যারা গত ৫০ বছর দেখেছেন চাইলে আরও কোনো দারুণ সেবার কথা বলতে পারেন। জানি না কবে হবে বা আদৌ হবে কিনা, তবে বাংলাদেশের প্রতিটা সেবার মান ও ব্যবস্থাপনা কোভিডের টিকার মতো হবে কোনোদিন এমন আশা করতে দোষ কী! ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়