শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিটকয়েনের মূল্য ছাড়িয়েছে ৫০ হাজার মার্কিন ডলার

লিহান লিমা: [২] মঙ্গলবার দুপুর নাগাদ ইউরোপের বাজারে একটি বিটকয়েনের মূল্য ৫০,৫৪৭.৭০ ডলারে পৌঁছায় (৪২ লাখ ৪০ হাজার টাকা)। সোমবার থেকে এই কম সময়ের মধ্যেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪.৪ শতাংশ। ডয়েচে ভেলে

[৩] এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সিটির মূল্য প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন বিলিওনার ও টেসলার মালিক এলন মাস্ক বিটকয়েনে দেড়শ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়ার পর থেকে এ মুদ্রার দাম বাড়তে শুরু করে। টেসলা আরো বলেছে তাদের গাড়ি বিক্রয়ের ক্ষেত্রে তারা বিটকয়েন গ্রহণ করবে।

[৪] এই খবরের পর ব্লু রিজ ব্যাংক বিটকয়েন গ্রহণ করার কথা জানায়। যুক্তরাষ্ট্রের পুরনো ব্যাংক বিএনওয়াইও একই ঘোষণা দেয়। মাস্টারকার্ড বলেছে, তারা এখন থেকে বিটকয়েন গ্রহণ করবে।

[৫] বর্তমানে বিশ্বের জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন ২০০৯ সালে যাত্রা শুরু করে। ২০১৭ সালে এ মুদ্রার দাম ২০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার পর এর ইর্ষন্বীয় অগ্রগতি হতে থাকে।

[৬] বিটকয়েনকে অনেকেই ভবিষ্যতের মুদ্রা বলে মনে করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই এখন বিটকয়েনের আইনি স্বীকৃতি আছে। তবে বাংলাদেশ, মিসর, আলজেরিয়া, মরক্কো প্রভৃতি দেশে বিটকয়েন এখনো নিষিদ্ধ।

[৭] বিটকয়েন লেনদেনে কোনো কেন্দ্রীয় ব্যাংকের মতো কর্তৃপক্ষ না থাকায় এটা মাদক, কালোবাজারি ও অর্থ পাচারে ব্যবহার হচ্ছে বলে অনেকেই আশঙ্কা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়