শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকায় করোনা টিকার জন্য হাহাকার চললেও, বাংলাদেশ দ্রুত আনতে পেরেছে: তথ্যমন্ত্রী

সমীরণ রায়: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আরও বলেন, আমি ডায়াবেটিসের রোগী, আমাকে প্রতিদিন ইনস্যুলিন নিতে হয়। ইনস্যুলিন নেওয়ার সময় কিছুটা (ব্যথা) অনূভূত হয়। টিকা নেওয়ার সময় সেটিও অনুভূত হয়নি। আর টিকাদানকারীরা অনেক এক্সপার্ট, এত সহজে টিকা দিয়ে দিলো সেটি বুঝতেই পারিনি।

[৩] তিনি বলেন, যেভাবে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী এত দ্রুত টিকা নিয়ে এসেছে, যেখানে অনেক উন্নত দেশ এখনো টিকা আনতে পারেনি। এমনকি আমেরিকায়ও হাহাকার টিকা জন্য, অনেক দেশেই টিকার জন্য হাহাকার। সেখানে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, জনবহুল দেশের ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে টিকা দেওয়া হচ্ছে।

[৪] তথ্যমন্ত্রী বলেন, যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন তাদের চেহারা দেখে খুব লজ্জা হচ্ছে। কারণ তারা যে অপপ্রচার চালিয়েছিলেন, তাতে এটাই প্রমাণিত হয় তারা সবসময় দেশের মধ্যে গুজব রটনা করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার চালায়। টিকা নিয়ে তাদের যে অপপ্রচার সেটি এটাই প্রমাণ করে।

[৫] তিনি বলেন, আমি জানি তাদের খুব লজ্জা হচ্ছে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনার কারণে। মানুষ উৎসাহের সঙ্গে টিকা নিচ্ছেন। এত উৎসাহ যে সেটি সামাল দিতে আরও প্রস্তুতি নিতে হচ্ছে। সরকারকে নানাভাবে ব্যবস্থা নিতে হচ্ছে, এতে তাদের চেহারা চুপসে গেছে। তাদেরকে বলব লজ্জা না পেয়ে টিকা নিন।

[৬] বুধবার সচিবালয়ের ক্লিনিকে টিকাগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়