শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমতিয়াজ মাহমুদ: অভিজিৎ হত্যার বিচার হবে সেইদিন যেদিন আরও একশ তরুণ বই লিখে ওর চিন্তাটা প্রকাশ করতে দ্বিধা করবে না

ইমতিয়াজ মাহমুদ : তবুও এই কথাটা বলে রাখি, অভিজিৎ রায়কে হত্যার দায়ে যাদের সাজা দেওয়া হয়েছে, তাদের আপনারা আসলেই সাজা দেবেন কিনা জানি না, কিন্তু তাদের ফাঁসিতে ঝুলালেও বিচারটা হয়েছে বলে আমার মনে হবে না। অভিজিৎ হত্যার বিচার হবে সেইদিন যেদিন আরও একশ তরুণ অভিজিৎ বই লিখে ওর চিন্তাটা প্রকাশ করতে দ্বিধা করবে না। যেদিন সংখ্যাগরিষ্ঠের বিশ্বাসে আঘাত লাগার ভয়ে কাউকে কিছু বলা থেকে বা লেখা থেকে বিরত থাকতে হবে না।

একটা বিচার যে হয়েছে, রায় যে হয়েছে একটা সেটাকে কম বলছি না। এইটাকেই নিয়ে যেতে হবে সেইখানে, যে লিবার্টি মানেই হচ্ছে ভিন্নমতের লিবার্টি। লিবার্টি মানেই হচ্ছে সেই লোকটির সেই কথাটি বলার স্বাধীনতা, যার সেই কথাটি শুনলে কোটি কোটি মানুষের পিত্তি জ্বলে ওঠে। সংখ্যাগুরুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলা এটা কোনো স্বাধীনতা নয়, সংখ্যাগুরুর মেজাজ বুঝে সংখ্যাগুরুর বিনোদনের জন্য কথা বলা সেটা কোন কথাও না স্বাধীনতাও না। লিবার্টি কথাটা মনে রাখবেন। লিবার্টি অর্জন না করা পর্যন্ত বলবো, বিচার পাইনি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়