শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

য‌শোর শহ‌রে কু‌পি‌য়ে যুবক হত‌্যা

র‌হিদুল খান: যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে অজ্ঞাত কয়েকজন পারভেজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহতের খালা রওশন আরা জানান, রাতে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু তাকে ফোন দিয়ে পারভেজকে ছুরি মেরে হত্যার কথা জানান। এরপর হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

তিনি বলেন, আমি শুনেছি মুখ বাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

কোতয়ালি থানার ইনসপেক্টর সুমন ভক্ত বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। নিহত পারভেজ যশোর সদরের বাহাদুরপুর গ্রামের হঠাৎপাড়ার তোতা মিয়ার ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়