শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শাহরুখ-আলিয়ার নতুন ছবি ‘ডার্লিংস’

বিনোদন ডেস্ক: ২০১৬ মুক্তি পায় গৌরী শিণ্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’। এই ছবিতে শাহরুখ খান ও আলিয়া ভাটের রসায়ন বেশ প্রশংসিত হয়। এটি ছিল না প্রচলিত হিরো-হিরোইনের গল্প, বলেছে সাধারণ মানুষের মনের কথা।চার বছর পর ফের একসঙ্গে তারা।

তবে এবার ছবির পর্দায় একে অপরের বিপরীতে নয়। বেশ আগেই শোনা যায়, শাহরুখ প্রযোজকের আসনে আর অনস্ক্রিনে আলিয়া ভাট। এখন বলা হচ্ছে, শিগগিরই শুরু হতে যাওয়া রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির নাম ‘ডার্লিংস’। ছবির চিত্রনাট্য শোনার পরই অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন আলিয়া।ডার্লিংস’ দিয়ে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন জসমীত কে রীন। এর আগে তিনি ‘ফোর্স টু’, ‘ফন্নে খাঁ’, ‘পতি পত্নী আউর ওহ’ ছবির গল্প লিখেছেন।

মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের গল্প বলবে ‘ডার্লিংস’। মায়ের চরিত্রে দেখা যাবে শেফালি শাহকে।ডার্লিংস’ ছাড়াও শাহরুখের প্রযোজনা সংস্থার অন্য ছবির মধ্যে রয়েছে ববি দেওল, বিক্রান্ত মেসি ও সানিয়া মালহোত্রা অভিনীত ‘লাভ হোস্টেল’ এবং অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’। আর আলিয়ার ঝুলিতে রয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’, এসএস রাজামৌলির ‘ট্রিপল আর’ ও সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়