শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বোয়ালমারীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা পালিত

সনত চক্র :[২]ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের বিদ্যার দেবী সরস্বতী পূজা। পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য উলুধ্বনি ও কামার ঘণ্টাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা পালিত হচ্ছে।

[৩]হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ। সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বিদ্যার দেবীর পূজা হতে দেখা যায়।উপজেলার নাট মন্দির,উপজেলা চত্বর, ঋষি পাড়া, কামার গ্রামের বন্ধু সংগঠন উদ্যোগে , কামার গ্রামের আখড়া, ময়না বারোয়ারি মন্দির, সাতৈর, ঠাকুরপুর,আধারকোঠা, গুনবাহসহ বিভিন্ন জায়গায় পূজারিরা নিয়েছে ব্যপক প্রস্তুতি। মর্ত্যরে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আবাহন করবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে দেশের বিভিন্ন পূজামণ্ডপ।

[৪]শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। কিন্তু এবার ফাল্গুন মাসে তিন তারিখ রোজ মঙ্গবার পঞ্চমী তিথি অনুযায়ী উৎসব হবে। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।

[৫]সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে।

[৬]শিক্ষার্থীরাই এ পূজায় মনোযোগী হয়। বিভিন্ন স্কুল, কলেজ, এবং ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। বোয়ালমারী উপজেলা বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে বোয়ালমারী নাট মন্দির এ মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে চমৎকার এক উৎসবে পরিণত হয়েছে। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়