শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর চেইন অব কমান্ড অনেক সুসংহত, আল-জাজিরার প্রতিবেদন অসৎউদ্দেশ্যপ্রণোদিত: সেনা প্রধান (ভিডিও)

মহসীন কবির: [২] মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নতুন সেনাবৈমানিকদের ব্রেভেট প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মিথ্যা তথ্য প্রচারকারীদের সতর্ক করে বলেছেন, সশস্ত্রবাহিনীর সঙ্গে খেলতে আসবেন না। আল জাজিরার প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে সেনাবাহিনী। এই অপচেষ্টা সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে প্রভাব ফেলবে না। ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, আল-জাজিরার প্রতিবেদন অসৎউদ্দেশ্যে করা। তবে এব্যাপারে সেনাবাহিনী কোনো ব্যবস্থা নেবে না, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমার ভাইদের ব্যাপারে যে অপপ্রচার করা হয়েছে তা মিথ্যা। কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে কোন মামলা ছিল না, কোন সাজা ছিল না। তার আগেই যে মামলাটা ছিল সেটা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

[৪] তিনি বলেন, সেনাবাহিনীকে নিয়োগ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, সোনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করা মানে প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। যমুনা টিভি

[৫] সেনাবাহিনী প্রধান বলেন, আল-জাজিরার প্রতিবেদন কাটপিছ করে সন্নিবেশ করে করা। তাদের উদ্দেশ্য হাসিল হবে না। সেনাপ্রধান বলেন, আল জাজিরা যেটা দিয়েছে সেটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে।

[৬] সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত সুশৃঙ্খল, সরকারের প্রতি অনুগত। আমরা সাংবিধানিকভাবে শপথ নিয়েছি। আল-জাজিরার প্রতিবেদন নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

[৭] সেনাবাহিনী প্রধান বলেন, আল-জাজিরার প্রতিবেদনে আমার ভাই ও পরিবার নিয়ে যা বলা হয়েছে সে ব্যাপারে এক সাংবাদিক সম্মেলেন তারা বক্তব্য দেবেন।

[৮] অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। আমার অবস্থান সম্পর্কে আমি ওয়াকেবহাল।

[৯] বিভিন্ন দেশে ভ্রমণের সময় চিত্রধারণ প্রসঙ্গ তিনি বলেন, পারিবারিক কাজে অফিশিয়াল প্রটোকল ব্যবহার করিনি। সে সময়ই এমন কাজগুলো উদ্দেশ্যমূলকভাবে এসবের চিত্রধারণ করা হয়েছে। চক্রান্তকারীদের উদ্দেশ্য কোনোভাবেই সফল হবে না। সময় টিভি

[১০] বার বার কেন সেনাপ্রধানকে টার্গেট করা হয় এই প্রশ্নের জবাবে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা বুঝে নেন খুঁজে নেন কেন বাংলাদেশে সেনাবাহিনীর সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়