শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিবি পরিচয়ে মাদক ব্যবসা, র‌্যাবের হাতে গ্রেপ্তার

সুজন কৈরী: সাভারের ভার্কুতা ইউনিয়ন থেকে মনির (৩৫) নামের ভুয়া এক ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তিনি দীর্ঘদিন ধরে ডিবি পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা আদায়ে পাশাপাশি মাদক ব্যবসা করতেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার র‌্যাব ২ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেশ কিছু দিন ধরে র‌্যাবের কাছে তথ্য আসছিলো যে, একদল মাদক ব্যবসায়ী ডিবি সদস্য পরিচয়ে সাভার এলাকায় মাদক ব্যবসা করছে। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করে র‌্যাব। এরই প্রেক্ষিতে রোববার রাত সাড়ে ১০টায় সাভারের ভার্কুতা ইউনিয়নের শ্যালমাশী দুদু মার্কেট এলাকা থেকে মনিরকে ডিবি পুলিশের পোষাক পরিহিত অবস্থায় মাদক ক্রয়-বিক্রয়কালে গ্রেপ্তার করে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, মনির দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশের ডিবির পোশাক ব্যবহার করে ভুয়া ডিবি সদস্য হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রতারণা ও চাঁদা আদায়ের পাশাপাশি মাদক ব্যবসা করাই ছিল তার মূল কাজ। ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা হয়েছে এবং সম্প্রতি তিনি মাদকের মামলায় জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়