শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খেলাধুলাতে হার-জিত থাকবেই: সাকিব আল হাসান

মাহিন সরকার: [২] নিজেদের মাটিতে খেলা হলে স্পিনবান্ধব উইকেট তৈরি করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেও এর ব্যতিক্রম হয়নি। অথচ ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেদের পাতা স্পিন ফাঁদেই খোয়ালো ১০ উইকেট। সেই সাথে ১৭ রানের হারে সাদা পোশাকের ক্রিকেটে ধবল ধোলাইয়ের স্বাদ পেলো মমিনুল হকের দল।

[৩] যেখানে সাকিবের না থাকায় টের পেয়েছে বাংলাদেশ। ইনজুরিতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম টেস্টেই ছিটকে যান সাকিব আল হাসান। ফলে বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়াই ঢাকা টেস্টে খেলতে হয়েছে বাংলাদেশকে। তাতে দুই টেস্টেই স্বাগতিকদের কোণঠাসা করে সিরিজ নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

[৪] সোমবার এনজিও ফ্রেন্ডশিপ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ এই ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

[৫] সেই সময় তিনি মুমিনুলদের হার নিয়ে মন্তব্য করেন, আজকে ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছেৃ। হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়