শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটক অনেক, প্রচার হচ্ছে ধীরে

ইমরুল শাহেদ: ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে পহেলা ফাল্গুন এবং তারুণ্যের প্রতীকী ব্যাঞ্জনায় ভ্যালেন্টাইন ডে চালু রয়েছে বিশ্বজুড়ে। সংস্কৃতিচর্চায় এবং মননে এ দুটি বিষয় গভীরভাবে প্রভাব ফেললেও এগুলো এখন হয়ে উঠেছে উপলক্ষ্য মাত্র। এই দুটি দিবসের আগে এবং পরে তাই সক্রিয় হন উৎসাহীরা। নানাভাবে ব্যক্ত করেন তাদের অভিব্যক্তি। মিডিয়াতে এর প্রতিফলন পাওয়া যায় ব্যাপকভাবে।

কোনো কোনো টিভি চ্যানেল এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রোগ্রাম রাখে এই দুটি দিবসকে কেন্দ্র করে। প্রযোজনা প্রতিষ্ঠান এনআর মিডিয়া এই দুটি দিবসকে সামনে রেখে নির্মাণ করেছে পাঁচটি নাটক। এরমধ্যে একাধিক নাটক প্রচার হয়ে গেছে। নাটকগুলো তিনটি চ্যানেলে প্রচার হচ্ছে। নাটকগুলো হচ্ছে.. ‘মেডেল’, ‘আজ আমাদের বিয়ে’, ‘শুভ রাত্রি’, ‘বিকেল বেলার ছাদ’ ও ‘তুফান’। তার মধ্যে নাট্য নির্মাতা নাজমুল রনি নির্মাণ করেছেন দুটি নাটক। গল্প ও প্রেক্ষাপট ভিন্নতায় নির্মিত এই নাটকগুলো হলো ‘মেডেল’ ও ‘আজ আমাদের বিয়ে’। আর অন্য নির্মাতারা করেছেন তিন নাটক। সেগুলো হচ্ছে ‘শুভ রাত্রি’, ‘বিকেল বেলার ছাদ’ ও ‘তুফান’। ‘শুভ রাত্রি’ নাটকটি নির্মাণ করেছেন যৌথভাবে পনির খান ও সেলিম আকন্দ। এতে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

নির্মাতা নাজমুল রনি বলেন, এবার ভালোবাসা দিবস উপলক্ষ্যে খুব বেশি কাজ করিনি। আমি নিজে দুটি নির্মাণ করেছি এবং আমার প্রোডাকশন থেকে তিনটি নির্মিত হয়েছে। প্রত্যেকটা গল্প ও নির্মাণে রয়েছে ভিন্নতা। প্রতিবারের মত এবারও চেষ্টা করেছি দর্শককে ভালো কিছু কাজ উপহার দিতে। একজন নির্মাতা জানালেন, এ দুটি দিবসকে উপলক্ষ্য প্রায় দেড় থেকে দুশো নাটক। এসব নাটকের সিংহভাগই দখল করে নিয়েছে তারকাশিল্পীরা।

তারপরও সমস্যা হলো টিভি চ্যানেলে সবগুলো নাটক প্রচার হওয়ার সম্ভাবনা নেই। যেগুলো প্রচার হবে না, সেগুলো মুক্তি পাবে ইউটিউবে। নির্মাতা নাজমুল হুদা নাজিম বলেছেন, এখন আর কোনো কন্টেন্টস পড়ে থাকে না। কোনো না কোনোভাবে দর্শকের সামনে চলে আসে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সে সুযোগ করে দিয়েছে। উল্লেখ্য, অপূর্ব, মেহজাবীন চৌধুরী এবং আফরান নিশো ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়