শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লোকমুখে টিকার খবর, তথ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না সাধারণ মানুষের

শিমুল মাহমুদ: [২] সাধারণ মানুষের অনেকেই এখনও জানেন না কীভাবে নিবন্ধন করতে হয়, কোথায় টিকা দিচ্ছে, কীভাবে টিকা পাওয়া যাবে।

[৩] টিকার জন্য নিবন্ধনকারীদের বেশিরভাগ বড় হাসপাতালগুলোকে কেন্দ্র হিসেবে নির্বাচন করায় একদিকে টিকা গ্রহণের তারিখ দীর্ঘায়িত হচ্ছে, অন্য দিকে হাসপাতালে মানুষের ভিড় বাড়ছে। মাতৃসদন কমিউনিটি ক্লিনিকগুলোতে অল্প সময়ে মধ্যে টিকা দেওয়ার সুযোগ থাকলেও সেখানে যাওয়ার আগ্রহ বাড়ছে না মানুষের।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান, এক কেন্দ্রে নিবন্ধন করে অন্য কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার কোনো সুযোগ নেই। যারা পরিচিতদের মাধমে এক হাসপাতালে থেকে অন্য হাসপাতালে গিয়ে টিকা নিচ্ছেন, তারা দ্বিতীয় টিকার তারিখ পেতে গিয়ে জটিলতায় পড়বেন। তিনি বলেন, কোন হাসপতালে কতজন জন টিকা নিবেন সেটা নির্ধারণ হয় হাসপাতালে সক্ষমতার ওপর। নিবন্ধনের কতদিন পর টিকা নিবেন সেটিও নির্ধারণ করে হাসপতাল।

[৫] প্রতিনিধিদের জানানো তথ্য মতে, গ্রামের সাধারণ মানুষ এখনো নিবন্ধনের বিষয়ে কিছু জানেন না। কারা নিবন্ধন করতে পারবে সে বিষয়েও তারা জানে না।

[৬] আইইডিসিআরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মোশতাক হোসেন বলেন, প্রান্তিক মানুষের আগ্রহ বাড়াতে মসজিদের ইমাম, ইউপি সদস্য জনপ্রতিনিধিদের কাজে লাগতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়