শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দা পৌরসভা নির্বাচনে মেয়র পদে  নৌকার বিজয়

হারুন-অর-রশীদ: ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী নিমাই চন্দ্র সরকার।

রোববার (১৪ ফেব্রুয়ারী) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত চলে ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট। ভোট গণনা শেষে বেসরকারী ভাবে  এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নগরকান্দা পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলো ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলো  ৩৭ জন।

তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মোসাঃ খাদিজা বেগম  ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের  শিরিয়া বেগম  এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের পারুলী বেগম  নির্বাচিত  হয় ।

সাধারণ  কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের কাওসার আহম্মেদ মিয়া, ২ নং ওয়ার্ডের মোঃ নাসির মাতুব্বর , ৩ নং ওয়ার্ডের  মোঃ বাবলু মাতুব্বর, ৪ নং ওয়ার্ডের  মোঃ জালাল সরদার , ৫ নং ওয়ার্ডের মোঃ জিয়াউর রহমান জিয়া, ৬ নং ওয়ার্ডের মোঃ ইমদাদ মাতুব্বর , ৭ নং ওয়ার্ডের জাকির হোসেন জাকারিয়া , ৮ নং ওয়ার্ডের মোঃ আমিন ফকির ও  ৯ নং ওয়ার্ডের  মাসুদুর রহমান মিকু কাউন্সিলর নির্বাচিত হয়।

 

  • সর্বশেষ