শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৩ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দল এভাবে চলতে পারে না, বিসিবি সভাপতির হুঁশিয়ারি

মাহিন সরকার: [২] চট্টগ্রাম টেস্টে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও হেরেছে বাংলাদেশ। সেই হারের ক্ষত শুকাতে ঢাকার দ্বিতীয় টেস্টে ভালো করতে উন্মুখ ছিল স্বাগতিকরা। কিন্তু ২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনেই মুমিনুলরা হেরেছে। দলের ভরাডুবিতে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এভাবে চলতে পারে না’।

[৩] তিনি জানিয়েছেন, এবার হবে কঠিন সিধান্ত, সময় আসলে সব জানতে পারবেন।

[৪] এই চরম ব্যর্থতার জন্য কোচ ও অধিনায়কের কাছে জবাব চাওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। ক্ষুব্ধ পাপন বলেন, 'তিনি বলেন, আমি চেয়েছিলাম রিয়াদকে কিন্তু ওরা নিয়েছে সৌম্যকে!'

[৫] বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘আমি আকরামকে (ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান) জিজ্ঞেস করলাম, কী পরিকল্পনা ছিল? নির্বাচকদের কাছে জানতে চাইলাম। কেউই কিছু জানে না। কারণ আমরা তো ওইখানে যেতে পারছি না। এই হলো অবস্থা। হয়েছেটা কী সেটা তো জানতে হবে। জানি না অনেক কিছু জানার পরেই আপনাদের জানাবো। খুব তাড়াতাড়িই আমরা উদঘাটন করার চেষ্টা করবো, কেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যর্থ হলো বাংলাদেশ।’

[৬] তামিম, মুশফিক, মুমিনুলদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে বিরক্ত বোর্ড প্রধান, খেলোয়াড়দের অ্যাপ্রোচ বলেন, স্ট্র্যাটেজি বলেন, আমার কাছে মনে হয় খুবই বাজে। একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, বোলারকে বলে দিতে হবে, কীভাবে টেস্ট খেলতে হবে। এগুলো তো বলে দেওয়ার কথা না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়