শিরোনাম
◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিন্নমূল শিশুদের সাথে চট্টগ্রাম পুলিশের ভালোবাসা দিবসে আনন্দ ভাগাভাগি

রাজু চৌধুরী : [২] বিশ্ব ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের সাথে ভালোবাসার আনন্দ উপলব্ধির জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও যাত্রী ছাউনি এর উদ্যোগে নগরীর বারকোড রেস্টুরেন্টে বিন্দু পাঠশালা, প্রচেষ্টা স্কুল, আলহেরা ইসলামিক ইন্সটিটিউট, স্বপ্নের স্কুল, ছিন্নমূল কুরআন, নগরফুল, মিনহাজ-উল-কুরআন, অধিকার বঞ্চিত শিশু একাডেমী, আধারের আলো স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানের প্রায় ৪০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৩] উক্ত অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার( উত্তর) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) উপস্থিত থেকে ছিন্নমূল শিশুদের সাথে বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসা আদান-প্রদান করেন। অনুষ্ঠানে সকল ছিন্নমূল শিশুরা নাচ-গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। উপস্থিত প্রত্যেক ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ সহ অন্যান্য লেখাপড়ার সামগ্রী এবং চকলেট ও দুপুরের খাবার প্রদান করা হয়।

[৪] অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সকল ছিন্নমূল শিশুদের অভিব্যক্তি ছিল অসাধারণ! উপ-কমিশনার(উত্তর) বিজয় বসাক বলেন, আমরা যদি তাদেরকে এরকম সুযোগ করে দেই তাহলে তারাও পারবে অন্ধকার কে জয় করে বাংলাদেশকে একটি আলোর পথে নিয়ে যেতে তাদের জ্ঞান ও মেধাদিয়ে শামিল হতে। এ সময় সেখানে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এর প্রধান উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া সহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাা ও সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ