শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাই হাসপাতালে

মামুন: [২] জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে পঞ্চাশোর্ধ্ব রফিকুল ইসলাম হাওলাদারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই আবু তাহের আনসারের বিরুদ্ধে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যজয়নগর গ্রামে শনিবার এ ঘটনা ঘটে।

[৩] এ ঘটনায় রফিকুল ইসলাম হাওলাদার বাদী হয়ে দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত রফিকুল ইসলাম হাওলাদারকে প্রথমে দৌলতখান হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

[৪] হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আপন বড় ভাই আবু তাহের আনসারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। শনিবার ওই জমিতে সিমানা নির্ধারণ করতে যাই।

[৫] এ সময় তার ওপর লাঠিসোটা দিয়ে অতর্কিত হামলা করে বড় ভাই আবু তাহের আনসার ও তার ছেলে নুরউদ্দিন এবং ছোট ভাই বাবলু। পরে প্রতিবেশীরা উদ্ধার তাকে হাসপাতালে এনে ভর্তি করান।

[৬] দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়