শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. জিনাত হুদা: নারীর ক্ষমতায়ন মৌলবাদী গোষ্ঠী মেনে নিতে পারছে না

অধ্যাপক ড. জিনাত হুদা : রাস্তা-ঘাটে কিশোরীদের যৌন হয়রানি বাংলাদেশে একটি সামাজিক সমস্যা। গত কয়েক বছরে যৌন হয়রানির সংখ্যা বৃদ্ধি পেলেও এটা কোনো নতুন সমস্যা নয়। আমাদের মতো রক্ষণশীল সমাজে এটা অনেক আগে থেকেই বিদ্যমান। রাষ্ট্রের সকল পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধি পাওয়াকে মৌলবাদী গোষ্ঠী মেনে নিতে পারছে না। সমাজে নারীকে পণ্য হিসেবে দেখার কারণে শিশুকাল থেকেই নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। সামাজিকভাবে যে প্রতিরোধ হচ্ছে তা যথেষ্ট নয়।

নারীর সুরক্ষা নিশ্চিত করার জন্য সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসা দরকার। নারীদের প্রতি শ্রদ্ধাবোধ জন্মায় এমন শিক্ষা পরিবার থেকে দিতে হবে। পাশাপাশি পাঠ্য-পুস্তকে অন্তর্ভুক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতন করতে হবে। অন্যদিকে গণমাধ্যমে নারীকে  যেভাবে উপস্থাপন করা হয়, তা সত্যিই হতাশাজনক। সামাজিক মাধ্যমেও নারীদের নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করা হয়। এ বিষয়গুলোর প্রতি নজর না দিলে নারী নির্যাতন বন্ধ হওয়া সম্ভব নয়।

আইন প্রণয়ন এবং প্রয়োগের দিকেও সমানভাবে নজর দিতে হবে। যারা রাস্তা-ঘাট, সামাজিক মাধ্যমে নারীদের হয়রানি করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। যারা নারী অধিকার নিয়ে কাজ করে তারা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তাও দেখতে হবে। নারীদের যারা ভয়ভীতি দেখায় এবং পেছনে টেনে রাখতে চায়- তাদেরও শস্তির আওতায় নিয়ে আসতে হবে। নারী ইস্যুকে রাজনীতে ও ধর্ম থেকে আলাদা করে দেখতে হবে। সমাজের সকল ক্ষেত্রে নারীদের স্বীকৃতি দিয়ে শতভাগ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পরিচিতি : শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাক্ষাৎকারের ভিত্তিতে লিখেছেন আবদুল্লাহ মামুন।

  • সর্বশেষ