শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেললাইনে ফাটল, লাল কাপড় ওড়ানোয় থামল ট্রেন

ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেস। আজ শনিবার বেলা ১১টার দিকে পথচারীদের ওড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থেমে যায়। এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ৪০০ গজ পূর্বে রেলসেতুর পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখেন এক যুবক। তিনি বিষয়টি পাশের গ্রামের সাদ্দাম ও ওমর ফারুক নামের দুজনকে জানান। পরে তাঁরা রেলপথে লাল কাপড় টাঙিয়ে দেন এবং দ্রুত উল্লাপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার রফিকুল ইসলামকে জানান। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন। এ সময় ওই ট্রেনে তিন শতাধিক যাত্রী ছিলেন।

এ বিষয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশেই রেলপথ সংস্কারের কাজ করছিলেন কর্মীরা। ট্রেন থামার সঙ্গে সঙ্গে সেখান থেকে কর্মীরা এসে দ্রুত রেলপথ মেরামত করেন। এ ঘটনায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়