শিরোনাম
◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল ◈ বিশ্বের বৃহৎ মুক্ত বাণিজ্য জোট আরসিইপিতে যোগদানের পথে বাংলাদেশ, লাভ কি? ◈ ২৪ ঘণ্টায় পণ্য পরিবহনের লক্ষ্য : চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চায় বাংলাদেশ ◈ মাতারবাড়ীতে একের পর এক গ্রাম যাচ্ছে সাগরে, হুমকিতে বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর ◈ হরমুজ সংকট: বাংলাদেশ-পাকিস্তানে কাতারের এলএনজি সরবরাহ স্থগিত নভেম্বর পর্যন্ত

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুয়ানতানামো বে কারাগার বন্ধ করতে চায় বাইডেন প্রশাসন

রাশিদুল ইসলাম : [২] হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি শুক্রবার জানান, গুয়ানতানামো বে কারাগার বন্ধের বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল খতিয়ে দেখছে এবং আমাদের লক্ষ্য ওটি বন্ধ করা। এই কারাগার নিয়ে বিশে^ সমালোচনা চলে আসছে দীর্ঘদিন ধরে। যুক্তরাষ্ট্রের বাইরে এই কারাগারে জঙ্গি সন্দেহে মানুষকে বন্দী করে অকথ্য নির্যাতন চলে। স্পুটনিক/আরটি/সিএনএন

[৩] ২০১৬ সালের নির্বাচনী প্রচারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ দিয়ে গুয়ানতানামো কারাগার চালু রাখেন। জর্জ বুশের সময় থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মার্কিন গোয়েন্দারা জঙ্গি সন্দেহে লোকজনকে আটক করে করে এই কারাগারে রেখেছেন। এখনো সেখানে ৪০ জন বন্দী রয়েছে যাদের মধ্যে ২৬ জনকে ভয়ংকর জঙ্গি, দাবি মার্কিন প্রশাসনের। তাদের মধ্যে নাইন/ইলেভেনের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন খালিদ শেখ মোহাম্মদ, ওসামা বিন লাদেনের দেহরক্ষী মোহাথ হামজা আহমেদ আল আলাভি অন্যতম।

[৪] ৯/১১-এর পর ‘জঙ্গিদের’ আটক রাখতে ২০০২ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দক্ষিণ কিউবায় মার্কিন সেনাঘাঁটিতে কারাগারটি চালু করেন। ১৯০৩ সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে মার্কিন ঘাঁটিটি স্থাপন করা হয়। কারাগারটিতে খাঁচার ভেতর বেড়ি ও হাতকড়া পরা কয়েদিদের ছবি দেখে তা সারাবিশে^ ঘৃণার প্রতীক হিসেবে পরিচিতি পায়।

[৫] সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কারাগারটি বন্ধ করার কথা বললেও কংগ্রেস এতে বাধ সাধে। বর্তমান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কারাগারটি বন্ধের পক্ষাপাতি এবং দৃঢ় সমর্থন দিচ্ছেন।

  • সর্বশেষ