শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন দিবসে ২৫ কোটি টাকার ফুল বিক্রির আশা গদখালীর ফুলচাষিদের

বাবুল আক্তার ও রহিদুল খান: [২]পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি এই তিন দিবসে ২৫ কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন যশোরের গদখালীর ফুলচাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফুলের ফলন ভালো হয়েছে। ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।

[৩] গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাসহ ১০ প্রজাতির ফুল চাষ হয় ফুলের রাজ্য গদখালীতে। যশোর জেলায় বছরে প্রায় দেড়শত কোটি  টাকার ফুল বিক্রি হয়। সারা বছর বাজারে ফুলের সরবরাহ থাকলেও পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি  ফুলের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। বাজার ধরতে দিনরাত পরিশ্রম করছেন এখানকার ফুলচাষিরা।

[৪] যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার আটটি উপজেলায় ১০ হাজার হেক্টর জমিতে ফুলের চাষ হয়ে থাকে। ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা গ্রামেই ফুল চাষ করছেন ৬ হাজার হেক্টর জমিতে। উৎপাদিত ফুল দিয়ে দেশের মোট চাহিদার ৭০ ভাগ যোগান দেন এখানকার চাষিরা।

[৫] এ বছর ৫৫ হেক্টর জমিতে গাঁদা, ২২ হেক্টর জমিতে জারবেরা, ২৭২ হেক্টর জমিতে গ্লাডিওলাস, ১০৫ হেক্টর জমিতে গোলাপ, ১৬৫ হেক্টর জমিতে রজনীগন্ধা, এবং ৬ হেক্টর জমিতে অন্যান্য ফুলের চাষ হয়েছে।

[৬] গদখালী গ্রামের রুবেল হোসেন জানান, বর্তমানে গদখালী বাজারে পাইকারি ফুল বিক্রি হচ্ছে প্রতি পিস গোলাপ ৪ টাকা, গ্লাডিওলাস রং ভেদে প্রতি পিস ১০/১২ টাকা, জিপসি ফুলের বান্ডেল ৪০০ টাকা, ক্যালেন্ডার প্রতি বান্ডেল ৫০০ টাকা, গাঁদা ১০০ পিস ১৫০ টাকা ও জারবেরা প্রতি পিস ৮ টাকা। সম্পাদনা: অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়