শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৯ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিনুল ইসলাম: যারা ভ্যাকসিনের বিরুদ্ধে বলবে তারা আপনার শত্রু, দেশের শত্রু

আমিনুল ইসলাম : ভ্যাকসিনেশনে এখন পর্যন্ত বাংলাদেশ সফল বলতেই হচ্ছে। হাজারো সমালোচনা যেহেতু করি, তাই ভালোটাও বলতেই হবে। আমার এখানকার বান্ধবীর সঙ্গে কথা বলছিলাম। ওর বাবা কোভিডে মারা গেছে। মা এখনো বেঁচে আছে। মেয়েটা মায়ের জন্য ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে এখনো চাইলেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। পুরো ইউরোপজুড়েই একই অবস্থা। সেই হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। ভ্যাকসিন নিয়ে কোনো রাজনীতি নয়। সোজা গিয়ে ভ্যাকসিন নিন। যে বা যারা ভ্যাকসিনের বিরুদ্ধে বলবে, বুঝে নেবেন তিনি বা তারা আপনার শত্রু, দেশের শত্রু।

ভ্যাকসিন আমাদের ট্যাক্সের টাকায় কেনা এবং এটি সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। ইউরোপ-আমেরিকায় বসে আমরা ভ্যাকসিনের জন্য হাহাকার করছি। তাই নিজে ভ্যাকসিন নিন। অন্যকেও উৎসাহ দিন ভ্যাকসিন নিতে। আমি তো মনে করি বাংলাদেশ এখন পর্যন্ত পুরোপুরি সফল। ৪০ বছরের উপরে যে কেউ চাইলে ভ্যাকসিন দিতে পারছে। সবাই ভ্যাকসিন নিন। এতে করে যদি একটা জীবনও বেঁচে যায়, তাহলে সেটাই সফলতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়