শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেদিন ভয় ও লজ্জায় প্রেম পর্যন্ত করতে পারিনি, বললেন চবি’র ভিসি

নিউজ ডেস্ক : শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. শিরীণ আখতার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তবে সোনার দেশ গঠনে দরকার সোনার মানুষের। তাই স্বাধীন দেশে ছেলে-মেয়েদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়েদের সুশিক্ষিত করে তুলতে হবে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজার সাগর পাড়ের মোটেল উপলের কনভেনশন হলে ১৯৯৩ সালে এসএসসি উত্তীর্ণ সতীর্থদের সংগঠন ‘আমরা-৯৩ কক্সবাজার’ এর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য ড. শিরীণ আখতার বলেন- ‘আমি কক্সবাজারের সন্তান। শহরের কস্তুরাঘাট এলাকায় আমার বেড়ে উঠা। কিন্তু বেশিদিন এখানে থাকতে পারিনি। ওইসময় মেয়েদের পড়ালেখা করা অনেক কঠিন ছিল। সেই সময় মৌলবাদীদের আখড়া ছিল এখানে। সামাজিক পরিবেশ অনুকূলে ছিল না। অনেক কুসংস্কার ছিল। এমন অবস্থা ছিল যে, মামা-চাচাদের ভয় ও লজ্জায় কোনো প্রেম পর্যন্ত করতে পারিনি। তবুও কিন্তু দুঃখ নেই। তবে পরিবার সব সময় তাগিদ দিত-পজিটিভ হতে হবে। এজন্য কেবল লক্ষ্য ছিল বড় হওয়ার। সাগরের ঢেউগুলোও যেন বলত বড় হও, বড় হও। অবশেষে সকলের দোয়ায় অনেক বড় হয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়