শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে ডেপুটি স্পীকারের আহবান

মনিরুল ইসলাম: [২] উত্তরাঞ্চলে উৎপাদিত খাদ্য পণ্য সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে। তাই উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

[৩] শুত্রুবার রাজধানীর বিজয় নগরে পল্টন টাওয়ারে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) আয়োজিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বি মিয়া একথা বলেন।

[৪] ডেপুটি স্পীকার উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নের গাইবান্ধার বালাশি ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত টানেল নির্মাণে রংপুর বিভাগ সাংবাদিক সমিতিকে আরও জোরালোভাবে তৎপর হতে আহ্বান জানান।

[৫] তিনি তাঁর বক্তব্যে রংপুরের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংবাদ মাধ্যমে তুলে ধরতে এই সমিতিকে আরো সক্রিয় হতে আহ্বান জানান।

[৬] ডেপুটি স্পীকার উত্তরাঞ্চলকে মঙ্গা পীড়িত অঞ্চল বলে সমালোচনা না করে কীভাবে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষযের উপর সবাইকে গুরুত্বারোপ করতে বলেন।

[৭] রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছাদুর রহমান মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান রাঙ্গাঁ, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সমিতির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়