শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুক্তিযোদ্ধাকে পয়েন্ট এনে দিলেন সেই জাপানি

রাহুল রাজ: [২] মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের হয়ে অর্থ সংগ্রহ করেছেন জাপানি মিডফিল্ডার ইউসুকে কাতো। হয়েছেন সফলও। জোগাড় করে দিয়েছেন কোটি টাকার বেশি। তবে মাঠের পারফরম্যান্সে সেভাবে আলো ছড়াতে পারছে না তার প্রিয় ক্লাব। অবশেষে তার গোলেই চার ম্যাচ পর আরও একটি পয়েন্টের দেখা পেয়েছে মুক্তিযোদ্ধা। শুক্রবার ১২ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে উত্তর বারিধারার সঙ্গে তারা ড্র করেছে ১-১ গোলে।

[৩] মুক্তিযোদ্ধা ৭ ম্যাচে প্রথম ড্রতে চার পয়েন্ট পেয়েছে। উত্তর বারিধারার পয়েন্টও সমান। সমান ম্যাচে চতুর্থ ড্র তাদের।

[৪] মালয়েশিয়ার কোচ রাজা ইসাকে এনে সেভাবে ভাগ্য পরিবর্তন করতে পারছে না লাল জার্সিধারীরা। এই অবস্থায় চার ম্যাচ পর এক পয়েন্ট অর্জন কিছুটা হলেও স্বস্তির। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত কোনও দল গোল করতে পারেনি। পরের মিনিটে উত্তর বারিধারার অধিনায়ক ও জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা গোল করে দলকে এগিয়ে নেন। অ্যাসিস্ট করেছিলেন উজবেকিস্তানের মিডফিল্ডার ইভগেনি কোচনেভ।

[৫] তবে বেশিক্ষণ লিড নিয়ে থাকতে পারেনি বারিধারা। বিরতির পর মুক্তিযোদ্ধা ম্যাচে সমতা নিয়ে আসে। ৪৭ মিনিটে মেহেদী হাসান রয়েলের বানানো বলে ইউসুকে কাতো গোল করে দলের হার এড়িয়েছেন। ম্যাচের বাকি সময়টুকু ১-১ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়