শিরোনাম
◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়নস লিগে হচ্ছে না মেসি ও নেইমার লড়াই

স্পোর্টস ডেস্ক : [২] কয়েকদিন পরই চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। তার আগে ফ্রেঞ্চ দলটির জন্য দুঃসংবাদ। চোটের কারণে ছিটকে গেলেন লিগ ওয়ানের ক্লাবটির সবচেয়ে বড় তারকা নেইমার।

[৩] আগামী ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে শেষ ষোলোর লড়াইয়ের প্রথম লেগে নামার কথা ছিল লিওনেল মেসি ও নেইমারের। তবে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পিএসজি কর্তৃপক্ষ জানিয়েছে, চোট পেয়ে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তাই স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে প্রথম লেগে দেখা যাবে না ২৯ বছর বয়সী এই তারকাকে।[৪] বুধবার (১০ ফেব্রুয়ারি) ফ্রেঞ্চ কাপে কানের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। একাদশে ছিলেন নেইমারও। ১-০ গোলে জেতা এই ম্যাচে চোট পান। এসময় খুঁড়িয়ে মাঠ ত্যাগ করন তিনি। চিকিৎসকের স্মরণাপন্ন হতে হয় তাকে।

[৪] বিবৃতিতে প্যারিস সেন্ট জার্মেই জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। সেই হিসেবে আগামী ১০ মার্চ বার্সা-পিএসজির দ্বিতীয় লেগের ম্যাচে মেসি-নেইমার দুই বন্ধুর দ্বৈরথ দেখার সম্ভবানও ক্ষীণ। - মার্কা/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়