শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় ধরা পড়ল ৩৪ কেজির বাঘাইড়

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

শুক্রবার ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে বানিবহ ইউনিয়নের সাদ্দাম প্রামানিকের জালে ওই মাছটি ধরা পড়ে।

নদী থেকে মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১২শ’ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

সাদ্দাম প্রামানিক বলেন, আমি বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা-যমুনার মোহনা জাল ফেলি। শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি নৌকায় করে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে দেলোয়ারের আড়তে তুলি।

ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, প্রতিদিনের ন্যায় সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। গিয়ে দেলোয়ারের আড়তে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি দেখতে পাই। পরে আড়ত  থেকে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। বাঘাইড় মাছটি এখনও জীবিত অবস্থায় ফেরিঘাটের পল্টুনে বেঁধে রাখা হয়েছে। মাছটি বিক্রয়ের জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বড় চাকরি কিংবা শিল্পপতিদের সাথে যোগাযোগ করা হচ্ছে। ১৩শ’ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, শুক্রবার সকালে বড় মাছের সংবাদ দিয়ে ঘুম ভাঙল! মাছটির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে। শুধু পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় নয়। পদ্মা নদীর বিস্তীর্ণ এলাকায় বড় বড় মাছ রয়েছে।  সরকারের নিয়ম-নীতি মেনে জেলেরা যেন মাছ আহরণ করেন।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়