শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্লাব বিশ্বকাপ জিতলো জার্মানির বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক : [২] জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ইতিহাস গড়লো। বার্সেলোনার পর দ্বিতীয় ক্লাব হিসেবে এক বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলে ৬ শিরোপার সবগুলোই জিতলো। ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকান দল টাইগ্রেসকে ১-০ গোলে হারিয়েছে মিউনিখ। এ জয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাদ পেলো মিউনিখের রাজারা। ২০০৯ সালে পেপ গার্দিওলার কোচিংয়ে এই কীর্তি গড়েছিল বার্সেলোনা।

[৩] বায়ার্ন গত বছর জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, বুন্ডেসলিগা, জার্মান কাপ, উয়েফা সুপার কাপ ও জার্মান সুপার কাপ। ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়।

[৪] অষ্টাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে উদযাপন শুরু করেছিলেন জশুয়া কিমিচ। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। কিমিচের শটের সময় অফসাইড পজিশনে বলের লাইনে ছিলেন রবের্ত লেভানদোভস্কি। বল যদিও তিনি স্পর্শ করেননি। ক্লাব বিশ্বকাপে এটি বায়ার্নের দ্বিতীয় শিরোপা। ২০১৩ সালের জিতেছিল প্রথমবার।

[৫] তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পালমেইরাসকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিশরের আল আহলি। নির্ধারিত সময়ে স্কোরলাইন গোলশূন্য ড্র ছিল। সেমি-ফাইনালে আল আহলির বিপক্ষে জোড়া গোল করা লেভানদোভস্কি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। - মার্কা / গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়