শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তকে ডিপ্লোম্যাটিকভাবে চিন্তা করলে ভবিষ্যতে জাতির জন্য ভালোই হবে

দিপু তৌহিদুল : জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তকে ডিপ্লোম্যাটিক ভাবে চিন্তা করলে এটা ভবিষ্যতে জাতির জন্য ভালোই হবে। এই সিদ্ধান্ত  সময়োপযোগী মনে করা উচিত। এতে করে তর্ক হবে, রাষ্ট্রের পুরাতন ইতিহাসগুলো মানুষ বেশি করে ঘাঁটবে আর জানবে। এই জানাজানিতে যতো আগ্রহ তৈরি করা হবে, ততো

ঢাকনা সরে ভাতের মাড় চুলোর আশপাশ ভাসাবে আগুন নিভিয়ে দিয়ে। দেশের ইতিহাস ও ব্যক্তির অবদান নিয়ে অবশ্যই বিশ্লেষণ হওয়া যুক্তিযুক্ত কাজ। ডিবেট না হলে সঠিক চিন্তারা ঠিক পথ খুঁজে পায় না। নজির মন্দ হলে জাতির জন্য খারাপ আর নজির সুস্থ হলে নাগরিক মনন সভ্য হয়ে গড়ে। নজির যিনি বা যারা সৃষ্টি করেন, তাদের উপর একক দায় থেকে যায়। এই দায়ের চাপ বাষ্প হয়ে একটা সময় প্রেশার ভাল্ভ উড়িয়ে দিয়ে প্রকৃত কিংবা ধামাচাপা দিয়ে রাখা সত্যরে উন্মোচিত করে।

একটা চাপ থেকে বের হতে হলে মানুষ কিংবা রাজনৈতিকদল নতুন চাপ উৎপাদন করে সে যাই হোক নাগরিকরে ব্যাস্ত রাখার জন্য নতুন তুলে দেয়া ইস্যুটাকে আমোদের সঙ্গে গ্রহন করতে শিখুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ