শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভুয়া এভারেস্ট সামিটের অভিযোগে ভারতের দুই পর্বতারোহীর ওপর নিষেধাজ্ঞা দিলো নেপাল

সুমাইয়া ঐশী: [২]মাউন্ট এভারেস্টের চূড়ায় না উঠেও এভারেস্ট জয়ের ভুয়া সনদ জমা দেওয়ার অভিযোগ ওঠে ভারতীয় দুই পর্বতারোহী নারেন্দর সিং যাদব এবং সীমা রানি গোস্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুই পর্বতারোহী ও তাদের দল নেতার বিরুদ্ধে ছয় বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। বিবিসি

[৩]গত বছর বিষয়টি সামনে আসে যখন তেনজিং নোরগে অ্যাডভেঞ্জার অ্যাওয়ার্ড’র জন্য যাদব মনোনিত হন। তার দাবি ছিলো ২০১৬ সালের এক অভিযানে তিনি এভারেস্ট জয় করেছেন। ঐসময় ভারতের প্রথম জুুটি হিসেবে এভারেস্ট জয়কারীর তকমাও জয় করেন তারা। তবে এভারেস্ট জয়ের যথাযথ প্রমাণ দিতে পারেননি যাদব ও রানি। তখন থেকেই শুরু হয় তদন্ত।

[৪]নেপালের পর্যটন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমাদের তদন্তে বেরিয়ে আসে, যাদব এবং রানি ঐ সামিট শেষই করেনি। তাছাড়া তারা নকল তথ্য প্রমাণও পেশ করেছেন। তাই এই দুই পর্বতারোহী এবং দলনেতা নবা কুমার ফুকোনকে ছয় বছরের জন্য পর্বতারোহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়