শিরোনাম
◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৬ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: মোজাম্মেল হক

গাজীপুর প্রতিনিধি: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, যারা অপপ্রচার চালাচ্ছে তারা প্রধানমন্ত্রীকে সম্পৃক্ত করে কোন কথা বলতে পারেনি। অথচ সবাই প্রধানমন্ত্রী লোক বলে অপপ্রচার করা হচ্ছে। তারা সুনির্দিষ্ট করে কিছু বলেনি। এটা হচ্ছে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মত। বিভিন্ন জায়গা থেকে কাটপিচ এনে জোড়া লাগিয়ে তারা বিভিন্ন ভাবে এ অপপ্রচার চালাচ্ছে। গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে, কারা এ ব্যাপারে জড়িত তা খুঁজে বের করতে। জনগণের উপর আমাদের বিশ^াস আছে। আমরা মনে করি জনগণ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবে না।

[৩] মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে কর অঞ্চল-গাজীপুর-এর উদ্যোগে ‘সেরা করদাতাগণের সম্মাননা ও সনদ পত্র প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৪] জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাবনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে সময় তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন সে সময় তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। বীরত্বের কারণে তাকে খেতাব দেয়া হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর তার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা কি বলেছে আর তিনি নিজে কি বলেছেন, তার রেকর্ড আছে। এছাড়া আমাদের কাছে দালিলিক প্রমাণ আছে। বিএনপি’র অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন প্রচলিত আইনে আছে মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা চলে না, রায় দেয়া যায় না। আদালত তাই রায়ে এ প্রসঙ্গে কিছু বলেন নি। তার মানে এই নয় জিয়াউর রহমান দায়ী নন। আমরা আক্রোশমূলক কিছু করছি না। জাতির পিতার হত্যাকারী ও সহযোগীদের ন্যূনতম বিচার হবে না, তা হতে পারে না।

[৫] মন্ত্রী আরো বলেন, আমাদের সবার সম্পদের উপর অন্যের হক আছে। ধর্মীয় নিয়মে যা জাকাত রাষ্ট্রীয় নিয়মে তা কর। কর দেয়াটা আমাদের গর্বের, গৌরবের। আমাদের দেয়া করের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বৃদ্ধি পায় এবং এ সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ