শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটে ট্রলির ধাক্কায় নাতনির মৃত্যু, নানা আহত

লালমনিরহাট প্রতিনিধি : [২] নিহত শিশুর নাম নুরী খাতুন (১০) এতে আহত হয়েছেন তার নানা আব্দুর রশিদ।

[৩] বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার মোগলহাটের ভাটাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত নুরী পাশের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভিতরকুটি গ্রামের নজির হোসেনের মেয়ে।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানান, নানা আব্দুর রশিদের সঙ্গে ওষুধ নিয়ে রিকশায় করে লালমনিরহাট থেকে বাড়ি ফিরছিল নুরী। পথে ভাটাটারি গ্রামে বালু বোঝাই একটি ট্রলি তাদের রিকশাটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে নানা-নাতনি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে নুরী মারা যায়। তার নানা ওই হাসপাতালে চিকিৎসাধীন।

[৬] লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়