শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনি কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করি না: মাহবুব তালুকদার

বাশার নূরু: [২] চতুর্থ ও পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বুধবার ভার্চুয়াল মিটিংয়ে নির্বাচন কমিশনার একথা বলেন।

[৩] তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করতে আসিনি। সব প্রার্থী আমাদের কাছে এক। সবার প্রতি আচরণে আপনাদের ভূমিকা হচ্ছে বিচারকের মতো নির্মোহ।

[৪] তিনি বলেন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালনের জন্য আমরা শপথ নিয়েছি। আপনারা আমাদের শপথের অংশীদার। কারণ নির্বাচন আমরা সরাসরি করি না, নির্বাচন করেন আপনারা। নির্বাচন কমিশনের সব ক্ষমতা ও শক্তি এখন আপনাদের কাছে হস্তান্তরিত। কমিশনের নির্দেশে আপনারা এই ক্ষমতা প্রয়োগ করবেন।

[৫] সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটবিমুখতা লক্ষ করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এর কারণগুলো বিশ্লেষণ করে প্রতিকারের প্রচেষ্টা চালানো প্রয়োজন।

[৬] তিনি বলেন, নির্বাচনকালে আপনাদের হাতে যে অপরিমেয় ক্ষমতা আছে, তা প্রয়োগ করে একটি শান্তিপূর্ণ পরিবেশ কেন নিশ্চিত করা যাবে না তা আমার বোধগম্য নয়। পাশাপাশি এ কথাও বলে দিতে চাই, নির্বাচনের দায়িত্বপালনে কারও কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না। এ বিষয়ে আমরা “শূন্য সহিষ্ণু নীতি” বা “জিরো টলারেন্সে” বিশ্বাসী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়