শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৯ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফাখরিজাদেহ হত্যার সঙ্গে ইরানের সেনাবাহিনীর একজন সদস্য জড়িত ছিল

রাশিদুল ইসলাম : [৩] ইরানের গোয়েন্দামন্ত্রী মোহাম্মদ আলাভি অভিযোগ করে বলেন তার দেশের পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার প্রথম প্রস্তুতির সঙ্গে সেনাবাহিনীর একজন সদস্য জড়িত ছিল। ইরানের সরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে সোমবার আলাভি একথা জানান। নিউ আরব

[৪] আলাভি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেন ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে কিংবা তা প্রত্যাহার না করা হলে তার দেশ পারমাণবিক অস্ত্র কিনতেও পারে।

[৫] ইরানের গোয়েন্দা মন্ত্রী বলেন তার মন্ত্রণালয়ের পক্ষে সেনাবাহিনীর প্রত্যেকের ওপর নজরদারি করা সম্ভব নয়।

[৬] আলাভি জানান সেনাবাহিনীর ওই সদস্যকে ফাখরিজাদেহকে হত্যার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে তথ্য পাওয়া গেছে।

[৭] গত ২৭ নভেম্বর ইরানের ওই বিজ্ঞানীকে স্যাটেলাইট নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে হত্যা করা হয়। ফাখরিজাদেহ ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেন এবং পারমাণবিক কর্মসূচি দেখভাল করতেন।

[৮] ইরানের রিভোলুউশোনারি গার্ড বাহিনী বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে ওই হত্যাকাণ্ডের মিশন সম্পন্ন করা হয়।

[৯] ইরান ফাখরিজাদেহকে হত্যার ব্যাপারে ইসরায়েলকে দায়ী করলেও তেলআবিব এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বক্তব্য রাখার সময় ফাখরিজাদেহের নাম পরপর দু’বার উচ্চারণ করেছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়