শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০২ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুরির নাটক সাজিয়ে ফেঁসে গেলেন ব্যাংকের এজেন্ট শাখা ম্যানেজার

ডেস্ক নিউজ: কুমিল্লার দাউদকান্দিতে চুরির নাটক সাজাতে গিয়ে ফেঁসে গেলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা ম্যানেজার আল আমিন (৩০)। বুধবার তাকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের পর পুলিশ সুপার কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে পুলিশের কাছে সংবাদ আসে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে সোশ্যাল ইসলামী ব্যাংকের রায়পুর এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটেছে।

আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি যে, ব্যাংকের তালা ভেঙে নগদ ৬ লাখ ৪০ হাজার টাকসহ সিসি ক্যামেরার ডিভাইস চুরি হয়।দেশ রুপান্তর অনলাইন

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদের দিকনির্দেশনায় ডিবি ও সিআইডি পুলিশের টিম নিয়ে রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু করি।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টায় চুরির রহস্য উদ্‌ঘাটন এবং চুরির মালামাল উদ্ধার করতে সক্ষম হই।

জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ম্যানেজার ইতিপূর্বে ব্যাংকের ভোল্টের টাকা আত্মসাৎ করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের জন্য নিজেই চুরির নাটক সাজায়।

চুরির ঘটনায় চোরাই ১টি মনিটর, ১টি স্ক্যানার মেশিন, ১টি ডিভিআর মেশিন, ৩টি সিসিটিভি ক্যামেরা, ১টি ফিঙ্গার প্রিন্ট মেশিন উদ্ধার করা হয়। আসামির দেখানো মতে তার বসতঘরের সানশেডের ওপর হতে নগদ ১ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

এজেন্ট ব্যাংকের মালিক মো. মাসুম এর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পেনাল কোড আইনে ম্যানেজারকে আটক পূর্বক মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়