শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে প্রথম দুই ট্রান্সজেন্ডার হো চি মিন ও তাসনুভা ব্র্যাকের আন্তর্জাতিক কোর্স জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথে পড়াশোনার সুযোগ পেলেন

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য গতকাল বুধবার নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্বদ্যিালয়ের মিডিয়া সেলের উপ নির্বাহী রাজীব আবদুল্লাহ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রয়েছে জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ। সেখানে পড়ানো হয় জনস্বাস্থ্যের ওপরে আন্তর্জাতিক মাস্টার্স। এ বিভাগে পড়ছেন বাংলাদেশসহ ১৪টি দেশের শিক্ষার্থীরা।হো চি মিন ও তাসনুভা ভর্তি হয়েছেন ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী পরিচয়ে। গত ২৪ জানুয়ারি তারা ভর্তি হয়েছেন।

[৩] কোর্সটির সহকারী সমন্বয়কারী তাহসিন মাদানী হোসেন একটি বার্তা সংস্থাকে বলেন, এবারের ব্যাচটি ১৭তম। ট্রান্সজেন্ডার হিসেবে এই কোর্সে হো চি মিন এবং তাসনুভাই প্রথম। তাঁরা লিখিত, মৌখিক পরীক্ষাসহ প্রতিটি ধাপেই খুব ভালো করেছেন। হো চি মিনের নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা আছে। তাসনুভা সমাজসেবামূলক কাজে জড়িত।

[৪]এখন অনলাইনে ক্লাস করেছেন হো চি মিন ও তাসনুভা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিজ্ঞতা জানিয়েছেন নিজেরাই। এরপর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শুভেচ্ছায় ভাসছেন।

[৫] হো চি মিন ছিলেন স্কয়ার হাসপাতালের নিবন্ধিত নার্স। দুই বছর কাজ করেছেন কার্ডিয়াক আইসিইউতে। বগুড়ায় জন্ম । তাসনুভার জন্ম বাগেরহাটে। ২০১৪ সাল থেকে তিনি ঢাকায়। সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর করেছেন।তার আগের নাম ছিল কামাল। হরমোন থেরাপি, মানসিক থেরাপিসহ বিভিন্ন ধাপ পার হয়ে ভারতের কলকাতায় গিয়ে অস্ত্রোপচারও করান। দুজনেই ফেসবুকে গত মঙ্গলবার রাতে লিখেছেন, তাদের আস্তর্জাতিক কোর্সে স্বীকৃতি দেওয়ায় তারা গর্বিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়