শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে স্কুল ছাত্রীকে বখাটের অপমান সইতে না পেরে মায়ের আত্মহত্যা

অহিদ মুকুল : নোয়াখালীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ  করায় এক বখাটের অপমান সইতে না পেরে মেয়ের মা  আত্মহত্যা করেছে। নোয়াখালী পৌরসভার পশ্চিম সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নুরজাহার(৪৫) ওই এলাকার আবদুর রহিমের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানাযায়, ওই এলাকার আবদুর রহিমের ৮ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে একই এলাকার নুর আলমের ছেলে বখাটে যুবক রোমান প্রায় সময় উত্যক্ত করে আসছিল।বিষয়টি স্কুল ছাত্রী বাড়ীতে পরিবারের নিকট জানালে স্কুল ছাত্রীর মা নুরজাহান এর প্রতিবাদ জানায়।এতে বখাটে রোমান ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী নিয়ে বাড়ির সামনে এসে রবিবার মা ও মেয়ে দুজনকেই কটাক্ষ করে অপমান করে ও প্রাণে হত্যার হুমকি দেয়।

এ অপমান সইতে না পেরে স্কুল ছাত্রীর মা নুর জাহান সোমবার রাতে ঘরের পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের লোকজন টের পেয়ে মমূর্ষ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহতের চাচা মোহন জানান, বখাটে রোমান দীর্ঘদিন থেকে তার ভাতিজিকে উত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করলে সন্ত্রাস নিয়ে বাড়িতে এসে ভাতিজা রানা ও দুই মেয়েকে হুমকি দেয়। এই অপমান সইতে না পেরে আমার ভাবি আত্মহত্যা করে।আমরা এর বিচার চাই। রানা এই বিষয়ে থানায় অভিযোগ দিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সুধারম থানার (ওসি)  ভারপ্রাপ্ত ফজলুল হক পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,নিহত নুর জাহানের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়