শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতারণার আশ্রয় নেয়ায় চার মাস জামিন চাইতে পারবে না বগুড়ার এক দম্পতি

নূর মোহাম্মদ: [২]শাশুড়ির প্রায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেফতার বগুড়ার এক দম্পতি জামিন আবেদনে প্রতারণার আশ্রয় নেয়ায় চার মাস কোনো আদালতে জামিন চাইতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের জামিন আবেদন সরাসরি খারিজ করে মঙ্গলবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।

[৩] ওই দম্পতি হলেন, আনোয়ার হোসেন রানা ও আকিলা সরিফা সুলতানা খানম আঞ্জুয়ারা। নিম্ন আদালতের কোনো জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টের একটি বেঞ্চে জামিন চাওয়ার সুযোগ পাবেন। কিন্তু এই মামলার আসামিরা তথ্য গোপন করে তিনটি বেঞ্চে জামিন চেয়েছেন। যা আদালতের সঙ্গে প্রতারণার শামিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়