শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪০ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাদের ক্ষমা চাওয়াকে নাটক বললেন, ডা. জাফরুল্লাহ

অনলাইন রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থতার জন্য নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতারা। বিএনপির নেতাদের এমন ক্ষমা চাওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (০৮ ফেব্রুয়ারি) সময় সংবাদকে এমন মন্তব্য করেন তিনি।

নেতাকর্মী নয় দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বিএনপি নেতাদের। আন্তরিকতা থাকলে তিনদিন মাঠে নেমে দেখানোর আহ্বান জানান ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, আন্তরিকতা, সদিচ্ছা ও কৃতজ্ঞতা বোধ না থাকায় বিএনপি নেতারা গত তিন বছর খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি।

সূত্র: সময় টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়