শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুস্থ্য আছি, দেশবাসীকে বলবো দ্রুত টিকা নিন; নিজের সুরক্ষা নিশ্চিত করুন: স্বাস্থ্যমন্ত্রী

শিমুল মাহমুদ: [২] রোববার রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ স্বাস্থ্যমস্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে মন্ত্রী জানান, টিকা নেওয়ার পর কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া হয়নি। তিনি বলেন, গতকাল (রোববার) ভ্যাকসিন নিয়েছি। আমার সঙ্গে কেবিনেটের অনেকে টিকা নিয়েছেন। সকলেই সুস্থ্য আছেন, ভালো আছেন। এছাড়া সারাদেশ ব্যাপি যে সকল বিশিষ্ট ব্যক্তিরা টিকা নিয়েছেন তারা সকলেই খোঁজ নিয়েছি সবাই ভালো আছেন এবং আমার মতো সবাই অফিস করছেন। দেশবাসীর প্রতি আহবান আপনারা তারা তাড়াতাড়ি ভ্যাকসিন গ্রহণ করে। নিজেদের সুরক্ষা নিশ্চিত করুন।

[৩] জাহিদ মালেক আরো বলেন, ভ্যাকসিনের যে বয়সসীমা সেটা আমরা কমিয়ে দিচ্ছি। প্রথমে ৫৫ বছর পর্যন্ত নিবন্ধনের বিষয়টি ছিলো, সেটা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ৪০ বছরে নামিয়ে আনছি। অর্থাৎ যাতে আরো বেশি লোকে নিবন্ধন করতে পারে। টিকা নিতে আগ্রহীরা এনআইডি কার্ড নিয়ে কেন্দ্রে আসলে ফরম পুরন মাধ্যমে ভ্যকসিন নিতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়