শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] এর মাধ্যমে দেশের তৈরি পোশাক খাত ব্যাপকভাবে উপকৃত হবে: প্রফেসর আলমগীর 

শরীফ শাওন: [২] বাংলাদেশে দক্ষ মানব সম্পদ তৈরিতে এ প্রস্তাব দিয়েছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জিআইজেড। ‘হায়ার এডুকেশন এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবেল টেক্সটাইলস ইন বাংলাদেশ (হেল্ড)’ নামে নতুন একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

[৩] সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রায় ৩০ কোটি টাকার তিন বছর মেয়াদী প্রস্তাবিত প্রকল্পটি ২০২১ সাল থেকে শুরু করতে চায় সংস্থাটি। প্রকল্পটি টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০-এর উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে।

[৪] ইউজিসি সদস্য প্রফেসর আলমগীর বলেন, নিঃসন্দেহে একটি ভালো সংবাদ, প্রকল্পটি টক্সটাইল শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাপক অবদান রাখবে। এতে জার্মানি এবং বাংলাদেশের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বিনিময়ে নেটওয়ার্ক স্থাপিত হবে।

[৫] ডিআইজেড প্রকল্প ব্যবস্থাপক ড. ক্রিশ্চিয়ান বখ্ম্যান ‘জার্মান-বাংলাদেশ হায়ার এডুকেশন নেটওয়ার্ক ফর সাসটেইনেবেল টেক্সটাইলস প্রকল্পের সফল সমাপ্তির পর বাংলাদেশে হেল্ড প্রকল্প শুরু করতে চান। প্রকল্পটি দেশের টেক্সটাইলস ও তৈরি পোশাক খাতে গবেষণা উন্নয়ন এবং এ খাতে নিয়োজিত ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়