শিরোনাম
◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৯ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদুল ইসলাম : বাকস্বাধীনতা বলতে মনে করে প্রাইভেট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছেও তার এই অধিকার আছে

মুরাদুল ইসলাম : বাকস্বাধীনতা বলতে যে সোশ্যাল,পলিটিক্যাল দর্শনের বস্তু আছে, তার দ্বারা বুঝায় মুক্তভাবে অনেক চিন্তা প্রকাশের আইনগত অধিকার, যেখানে সরকার হস্তক্ষেপ করবে না। কিন্তু এই অধিকার প্রাইভেট প্রতিষ্ঠান বা ব্যক্তির ক্ষেত্রে নয়, তারা বাক সীমিত করতে পারে। কারণ বাকস্বাধীনতার অর্থ কথা না বলার অধিকারও।

এই কথা না বলার অধিকার প্রাইভেট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বাক স্বাধীনতা অধিকারের অংশ, তাই তারা বাক সীমিত করতে পারে। অনেক মানুষ এই বেসিক জিনিস বুঝে না। বাকস্বাধীনতা বলতে মনে করে প্রাইভেট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছেও তার এই অধিকার আছে। ফলে তারা আসলে মানুষের বাকস্বাধীনতার বিরুদ্ধে যায়। ফ্রিডম অফ স্পিচের অধিকারের মধ্যে আছে, কারও কথা না শোনার অধিকার।

এবং এটি আনলিমিটেড অধিকার না। কারণ আনলিমিটেড হলে অন্যান্য অধিকারের সঙ্গে সংঘর্ষ হবে। যেমন, কেউ বাকস্বাধীনতার নামে কারও নামে অন্যায় কুৎসা করতে পারবে না বা কোনো কমিউনিটির নামে ঘৃণা ছড়াতে পারবে না। মূল কথা, ফ্রিডম অব স্পিচ সরকারের কাছে অধিকার। দুই ধাপে, এক যাতে সরকার মুক্তভাবে কথা বলার আগে  কোনো বাঁধা  প্রদান করে এবং দুই, যাতে কথা বলার পরে  কোনো শাস্তি না দিতে পারে। উদ্দেশ্য, সরকারের সমালোচনার জায়গা রাখা, যাতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে এবং ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করা। দর্শন, সমাজ, বাকস্বাধীনতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়