শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০০ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানালেন চসিক কর্মকর্তাবৃন্দ

রাজু চৌধুরী - চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরীকে রোববার ৭ ফেব্রুয়ারি সকালে তাঁর বাসভবনে গিয়ে চসিক নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর তাঁদের উদ্দ্যেশ্যে নব নির্বাচিত মেয়র মো: রেজাউল করিম চৌধুরী বলেন, আপনাদের সততা এবং কর্তব্য নিষ্ঠায় মেয়াদের দায়িত্বকালীন সময়ের  প্রথম ১০০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যা কিছু করতে চাই- সেই আলোকে সকলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহাম্মেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ন কবির চৌধূরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু,অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মীর্জা ফজলুল কাদের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়