শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দি পৌরসভা নির্বাচন কাউন্সিলর প্রার্থী সাংবাদিক রুবেলের গণসংযোগ!

মোশায়ারা আক্তার জলি: [২] কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনের ভোট আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। আসন্ন দাউদকান্দি পৌরসভা নির্বাচনে বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশিদ রুবেল (উট পাখি) প্রতীক নিয়ে ৫নং ওয়ার্ড থেকে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।ওয়ার্ডের প্রতি মহল্লায় চলছে তার ব্যাপক প্রচারণা ও গণসংযোগ।

[৩] রোববার (৭ ফেব্রুয়ারি)পৌরসভার ৫নং ওয়ার্ডের দাউদকান্দি গ্রাম(সাহা পাড়া),কেডিসি এলাকায় বিভিন্ন অলিগলিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

[৪] গণসংযোগ শেষে সাংবাদিক মামুনুর রশিদ রুবেল বলেন,আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। জয়-পরাজয় নিয়ে ভাবছি না। বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমি আশাবাদী আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটাররা যদি ভোট দিতে পারে তাহলে একটি ভোট বিপ্লবের মাধ্যমে উট পাখি প্রতীকের বিজয় হবে -ইনশাল্লাহ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়