শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাছের সাথে শত্রুতা!

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে বিষ ট্যাবলেট প্রয়োগ করে একজন খামারির প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় খামারি ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা এলাকার বাসিন্দা আবু তালেব ঝিকরগাছা থানায় আজ শনিবার একটি অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি সকালে বেজিয়াতলা এলাকার বাসিন্দা আব্দুল মজিদ তাকে খবর দেন- পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। তিনিসহ আরও কয়েকজন পুকুরে গিয়ে দেখেন সেখানে ছাড়া বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

আবু তালেব জানান, বেজিয়াতলা এলাকায় তার ছয় বিঘা জমিতে পুকুরটি। সেখানে পাবদা, টেংরা, রুই, মৃগেল, কাতলাসহ দেশি প্রজাতির মাছ চাষ করেন। ৪ ফেব্রুয়ারি রাতের কোনও একসময় কে বা কারা পুকুরে বিষ ট্যাবলেট প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে। এতে তার প্রায় ১৮ লাখ টকার ক্ষতি হয়েছে।

জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, আজকেই অভিযোগটি পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। কাদের সাথে তাদের শত্রুতা ছিল- এমন বিষয়ে তারা কোনও তথ্য দিতে পারেননি। তারপরও আমরা ঘটনা তদন্ত করছি।
  • সর্বশেষ
  • জনপ্রিয়