শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক, নৌকা জব্দ

সুজন কৈরী: টেকনাফের সাবরাং জালিয়াপাড়া ২ নম্বর সুইস এলাকায় নাফ নদীতে শনিবার অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতদের নাম- মোহাম্মদ নুর (২৪) ও লিয়াকত আলী (১৮)।

শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন তথ্যে বাহিনীর টেকনাফ স্টেশনের কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ১টি ডিঙ্গি নৌকা বাংলাদেশের সীমানায় আসতে দেখা যায়। সন্দেহ হলে কোস্ট গার্ডের সদস্যরা স্পীড বোট নিয়ে ধাওয়া করে নৌকাটি আটকিয়ে ফেলে। পরে তল্লাশি চালিয়ে নৌকা থেকে প্লাস্টিক প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় দুজনকে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, আটক দুজনসহ জব্দ ডিঙ্গি নৌকা এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়