শিরোনাম
◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাক-প্রাথমিক শিক্ষা চালু হচ্ছে ডে কেয়ার সেন্টারে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের কার্যালয়ে স্থাপিত ডে কেয়ার সেন্টারে প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ‘প্রাক-প্রাথমিক শিক্ষা ৪ প্লাস’ অন্তর্বর্তীকালীন প্যাকেজের আওতায় ২০২১ সালে নির্বাচিত ২ হাজার ৬৩৩টি ক্লাস্টারে একটি করে প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদি চার বছরের বেশি বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর ২০২২ সালে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ডে কেয়ার সেন্টারের চার বছরের বেশি বয়সী (ফোর প্লাস) শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের কাছে তার অফিস ‘প্রাক-প্রাথমিক শিক্ষা ৪ প্লাস’ অন্তর্বর্তীকালীন এই প্যাকেজ হস্তান্তর করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাক-প্রাথমিক শিক্ষার সঙ্গে পরবর্তী পর্যায়ের মানসম্মত শিক্ষা অর্জনের একটি গভীর সংযোগ রয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষা ছোট ছোট শিশুদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, ভাষাগত ও সামাজিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এছাড়া সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ -এ ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রণীত কর্মপরিকল্পনায় প্রাক-প্রাথমিক স্তর এক বছর থেকে দুই বছরে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়।

পরিকল্পনাটি গত বছরের ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ প্লাস বয়সি শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়টি অনুমোদন করেন। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়