শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৬ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন জুড়ে রেডএলার্ট জারি !

অনলাইন রিপোর্ট: বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের অভ্যন্তরে রয়েল বেঙ্গল টাইগার ও মায়াবী হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী নিধন ও পাচাররোধে সুন্দরবন জুড়ে রেডএলার্ট জারি করা হয়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, বন অধিদপ্তরের নির্দেশে সুন্দরবন জুড়ে রেডএলার্ট কার্যকরে ম্যানগ্রেভ এই বন বিভাগের সকল স্টেশন, ক্যাম্প ও ফাঁড়িগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, সম্প্রতি সুন্দরবনে বাঘ ও হরিণসহ বন্যপ্রাণী নিধন এবং পাচার বেড়ে যাওয়ায় এ রেড এলার্ট জারি করা হয়েছে। দায়িত্ব পালনে কঠোর নিদের্শনা দেয়া হয়েছে বনরক্ষীদের। এছাড়া বনের অভ্যন্তরে টহলও জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। বনে ছোট ডিঙ্গি নৌকা চলাচলের উপরও সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সকল ধরণের পাস-পারমিটও বন্ধের ঘোষণা দিয়েছে বনবিভাগ। পাস-পারমিট নিয়ে যে সকল জেলে-বাওয়ালীসহ বনজীবীরা বনের অভ্যন্তরের অবস্থান করছেন তাদেরকের বেরিয়ে আসার জন্য ইতিমধ্যে নির্দেশ দেয়া হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে সুন্দরবনের বাঘের ও হরিণে চামড়াসহ বিপুল পরিমাণ হরিণের মাংস জব্দ করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যাা। গত ২০ জানুয়ারি বাগেরহাটের শরণখোলা থেকে একটি বাঘের চামড়াসহ এক পাচারকারীকে আটক করে সুন্দরবন বিভাগ ও র‌্যাব-৮। এরপর গত ২২ জানুয়ারি আবারো বাগেরহাটের শরণখোলা থেকে ১৯টি হরিণে চামড়াসহ দুই পাচারকারীকে আটক করে ডিবি পুলিশ। তারপর গত ২৫ জানুয়ারি খুলনার দাকোপ উপজেলার পানখালী খেয়াঘাট এলাকা থেকে ১১ কেজি হরিণে মাংসসহ দুইজনকে আটক করে পুলিশ। ৩১ জানুয়ারি বাগেরহাটের মোংলার দিগরাজ এলাকা থেকে ৪৭ কেজি হরিণের মাংস তিনজনকে কোস্ট গার্ড এবং ২ ফেব্রুয়ারি বাগেরহাটের রামপাল থেকে ৪৫ কেজি হরিণে মাংসসহ পাচারকারীদের আটক করে ডিবি পুলিশ।

সূত্র : বাসস

  • সর্বশেষ
  • জনপ্রিয়